আচরণবিধি লঙ্ঘন সাকিব আল হাসানের, সতর্ক করল ইসি

২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাকিব আল হাসানকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন। একই কারণে  বিএনএমের প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদকে সতর্ক করা হয়েছে। 

সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে তাদের সতর্ক করা হয়।

চিঠিতে বলা হয়, মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বিগত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন।

চিঠিতে আরও বলা হয়েছে, এমতাবস্থায় ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close