প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন প্রার্থী

২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
প্রার্থীদের মাঝে টাকা বিতরণ করছেন প্রার্থীর সমর্থকরা

প্রার্থীদের মাঝে টাকা বিতরণ করছেন প্রার্থীর সমর্থকরা © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার ইকবালের সমর্থকদের বিরুদ্ধে লাঙল প্রতীকে ভোট চেয়ে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ উঠেছে।

রোববার বিকেলে ফুলগাজীতে একটি নির্বাচনী সভা শেষে এ ঘটনা ঘটে। সোমবার (২৫ ডিসেম্বর) কয়েকটি ভিডিওচিত্রের মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে উঠান বৈঠক করছিলেন শাহরিয়ার ইকবাল। ওই উঠান বৈঠকে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ভোটারদের হাতে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে নগদ টাকা তুলে দেন। এর আগে শনিবার বিকেলে ফুলগাজী বাজারে জনসংযোগ শেষে উপস্থিত ভোটারদের মাঝেও তিনি নগদ টাকা বিতরণ করে।

এ বিষয়ে শাহরিয়ার ইকবালের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভুল হয়ে গেছে, এ ধরনের ভুল আর হবে না।

জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

৩২০ টাকার কাচ্চি: ৪৬ জীবনের বিনিময়ে মূল্য চোকানোর গল্প
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১
  • ০৪ এপ্রিল ২০২৬
বাসা-বাড়িতে সন্ধ্যার পর বিদ্যুৎ ব্যবহার না করতে বলেননি রিজভী
  • ০৪ এপ্রিল ২০২৬
ইনহাউজ কোচিং করিয়ে শিক্ষকদের টাকা নেওয়া যাবে কি-না জানালেন …
  • ০৪ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • ০৪ এপ্রিল ২০২৬
অটোচালক বাবার কাছে টাকা না পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আ…
  • ০৪ এপ্রিল ২০২৬