ইশতেহার ঘোষণার আগে তরুণদের মতামত নিলেন শেখ হাসিনা

২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

© সংগৃহীত

আগামী ২৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ইশতেহার ঘোষণার আগে ‘স্মার্ট বাংলাদেশ’ নিয়ে তরুণদের ভাবনা ও তাদের চাওয়া জানতে সরাসরি তাদের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ ডিসেম্বর) আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ। বিগত প্রতিবছরের মতোই এবারও ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণদের। ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণে তরুণদের ভাবনা ও তাদের চাওয়া-পাওয়াগুলো জানতে সরাসরি বর্তমান প্রজন্মের সঙ্গে আলোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত লেটস টক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা তরুণ সংগঠক ও নিজ নিজ ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে যাওয়া তরুণদের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই সঙ্গে তাদের বিভিন্ন পরামর্শ শুনেছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও তরুণদের সঙ্গে আলোচনায় বসেছেন। সরাসরি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন। এবারও তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তিনি জেনেছেন, বর্তমান প্রজন্মের এই প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হলে দেশ গঠনে কি ধরনের উদ্যোগ নেবেন। বর্তমান প্রজন্মের তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্মার্ট বাংলাদেশ নির্মাণের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে তরুণদের সঙ্গে আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের মধ্য থেকে আমি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা দেখতে পাচ্ছি। আশা করি, এখান থেকেই কেউ একজন হবেন ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী।

‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে দেশ গঠনে কাজ করে যাওয়া ও নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য সুনাম নিয়ে আসা প্রায় তিনশ তরুণ অংশ নেন। বাংলাদেশের ভবিষ্যৎ, পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু থেকে শুরু করে স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী কিভাবে পরিকল্পনা গ্রহণ করছেন এবং সেখানে তরুণদের ভূমিকা কি হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

নারীর নিরাপত্তা, নারী ক্ষমতায়নে তাদের চাকরির পরিবেশ তৈরিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, ভবিষ্যৎ বাংলাদেশের চ্যালেঞ্জগুলো এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পরিকল্পনা ও আমাদের করণীয় নিয়ে দীর্ঘ সময় ধরে তরুণদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার, নারীর অধিকার, প্রতিবন্ধীদের অধিকার ও তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে এই গোষ্ঠীগুলোর উন্নয়নে সামনে সরকার আরও কি কি পদক্ষেপ নিতে পারে এ বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।

আমাদের সিদ্ধান্ত পছন্দ-অপছন্দ যাই হোক, দোয়া করবেন
  • ১৯ এপ্রিল ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৯ এপ্রিল ২০২৬
আপনি মুহসিন হলের ভাইদেরকে সময় বেশি দিচ্ছেন: সংসদে ডেপুটি স্…
  • ১৯ এপ্রিল ২০২৬
টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর …
  • ১৯ এপ্রিল ২০২৬
লিজেন্ড অব রূপগঞ্জে লিটন-মিরাজ, লক্ষ্য শিরোপা খরার অবসান
  • ১৯ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল শিবির
  • ১৯ এপ্রিল ২০২৬