৭ জানুয়ারির পর যা চাইবেন, আমি দেওয়ার চেষ্টা করবো: মাশরাফি

২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

© সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়য়ক সম্পাদক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই। ৭ জানুয়ারির পরে আপনারা আমার কাছে যা যা চাইবেন, আমি দেওয়ার চেষ্টা করবো।

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় লোহাগড়া উপজেলার মোল্যার মাঠে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও লোহাগড়া ডক্টরস স্পেশালাইজড হসপিটালের যৌথ উদ্যোগে ম্যাশ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মাশরাফি।

এ সময় তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি আপনারা যদি নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। গতবার যা ছিল তার থেকে কাজের স্পৃহা বেড়ে যাবে। আপনারা কেন্দ্রে যেয়ে আপনাদের মূল্যবান ভোটটি দেবেন। আপনারা যদি মনে করেন মাশরাফীকে ভোট দেওয়ার মতো, তাহলে দেবেন না হলে দেবেন না।

উদ্বোধন অনুষ্ঠানে মাশরাফি বলেন, আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি মন থেকে বলছি গত ৫ বছরে আমার কর্মে কোনো গাফিলতি করিনি। আমার সর্বোচ্চটুকু ঢেলে দিয়েছি। করোনার কারণে ২ বছর কাজ করার সুযোগ পাইনি। যতটুক সম্ভব হয়েছে, সাধ্যমতো চেষ্টা করেছি।

এ সময় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, খুলনা মেডিকেল কলেজ, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন। দিনব্যাপী কয়েক হাজার রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হবে বলে জানা গেছে।

আমাদের সিদ্ধান্ত পছন্দ-অপছন্দ যাই হোক, দোয়া করবেন
  • ১৯ এপ্রিল ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৯ এপ্রিল ২০২৬
আপনি মুহসিন হলের ভাইদেরকে সময় বেশি দিচ্ছেন: সংসদে ডেপুটি স্…
  • ১৯ এপ্রিল ২০২৬
টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর …
  • ১৯ এপ্রিল ২০২৬
লিজেন্ড অব রূপগঞ্জে লিটন-মিরাজ, লক্ষ্য শিরোপা খরার অবসান
  • ১৯ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল শিবির
  • ১৯ এপ্রিল ২০২৬