পাঁচ বছর পর শ্বশুরবাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল রংপুরে যাচ্ছেন রংপুরের বধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল ২৬ ডিসেম্বর রংপুরে আসছেন। এটি দলীয় ফোরাম থেকে নিশ্চিত করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এরপর তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এর আগে প্রধানমন্ত্রী তার শ্বশুরবাড়ি জয়সদনে অবস্থান করবেন এবং সেখানেই দুপুরের খাবার খাবেন।

জনসভার প্রস্তুতি বিষয়ে অধ্যাপক মাজেদ আলী বাবুল বলেন, আমরা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি জনসভায় বিপুলসংখ্যক লোক সমাগম হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন। এ সময় তিনি পীরগঞ্জে শ্বশুরবাড়িতেও গিয়েছিলেন। চলতি বছরের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত আওয়মী লীগের জনসভায় যোগ দিলেও এদিন পীরগঞ্জ যাননি তিনি। পাঁচ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে আবারো শ্বশুরবাড়ি আসার খবরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ দেখা দিয়েছে।

দিঘির কুমির কুকুর টেনে নিয়ে যাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য, আসল…
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
close