কুমিল্লায় শিক্ষা মন্ত্রণালয়ের বই উৎসবে নির্বাচন কমিশনের মানা

২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM

© ফাইল ছবি

১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেবে সরকার। এ বই উৎসব আয়োজনে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কুমিল্লার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠান আয়োজনে নির্বাচন কমিশন অসম্মতি জানিয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, অন্যান্য বছরের মতো ২০২৪ সালের ১ জানুয়ারি শিক্ষাবর্ষ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে সারাদেশে নতুন পাঠ্যবই বিতরণ উৎসবে সম্মতি দেওয়া হয়েছে। এ বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথা নিয়মে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমে সম্মতি দিলে এটা অব্যাহত থাকবে।

শুধু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠান আয়োজনে নির্বাচন কমিশন অসম্মতি দিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬