হিরো আলমকে ধাক্কা দিলেন তাঁতী লীগ নেতা

২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM

© সংগৃহীত

বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু উপজেলা) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় তাঁতী লীগ নেতার বিরুদ্ধে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে কাহালু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রচারণায় বাধা ও হট্টগোলের একটি ভিডিও হিরো আলম নিজেই ফেসবুকে শেয়ার করেছেন। ভিডিওতে হিরো আলমকে গালিগালাজ করতে শোনা যায় এবং হাতাহাতি করতে দেখা যায়।

হিরো আলম বলেন, সন্ধ্যায় আমি কাহালু বাজারে প্রচারণা চালাচ্ছিলাম। হটাৎ করে স্থানীয় তাঁতী লীগের নেতা রমজান এসে আমাকে ধাক্কা মেরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার সঙ্গে আরও ৩-৪ জন ছেলে ছিল। তারাও আমাদের উপর চড়াও হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, শুনেছি স্থানীয় নেতা রমজান হিরো আলমের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাদের অফিসার পাঠিয়েছি সেখানে। সেইসঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি জানিয়েছি।

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬