জানা গেল মানুষের বর্তমানে গড় আয়

১৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM

© সংগৃহীত

দেশে ১২ বছরের ব্যবধানে মানুষের গড় আয় বেড়ে প্রায় তিন গুণ হয়েছে। ২০১০ সালে মাথাপিছু মাসিক গড় ছিল দুই হাজার ৫৫৩ টাকা। আর ২০১৬ সালে মাথাপিছু মাসিক গড় আয় ছিল তিন হাজার ৯৪০ টাকা। এখন সেই আয় বেড়ে দাড়িঁয়েছে সাত হাজার ৬১৪ টাকায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ-২০২২ বলছে এসব কথা। 

বিবিএস  তাদের ওয়েবসাইটে জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে গত ১৪ ডিসেম্বর। প্রতিবেদনে দেখা গেছে, শহরের একজন মানুষের মাসিক গড় আয় ১০ হাজার ৯৫১ টাকা। আর গ্রামের মানুষের আয় অর্ধেকের কাছাকাছি, ছয় হাজার ৯১ টাকা। সে হিসাবে গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের আয় অনেক বেশি। 

একটি পরিবারের সবাই আয় করেন না, আবার অনেক পরিবার আছে যেখানে এক বা একাধিক উপার্জনকারী থাকতে পারেন। এসব উপার্জনকারীর গড় আয়ের হিসাবও জরিপে দেওয়া হয়েছে। উপার্জনকারীদের গড় আয় ২৫ হাজার ৭০৭ টাকা। ছয় বছর আগে এর পরিমাণ ছিল ১৩ হাজার ৬৪৬ টাকা। এই হিসাব শুধুমাত্র উপার্জনকারীর আয়ের ভিত্তিতে করা।

একটি পরিবারের মাসিক আয় কত, ব্যয় কত, তা–ও খানা আয় ও ব্যয় জরিপে বলা হয়েছে। বিবিএস বলছে, বাংলাদেশে একটি খানা বা পরিবারের গড় সদস্যসংখ্যা চার দশমিক ২৬। ওই পরিবারের মাসিক আয় ৩২ হাজার ৪২২ টাকা। মাসে খরচ হয় গড়ে সাড়ে ৩১ হাজার টাকা। খাবারের পেছনে প্রতি মাসে গড়ে ১৪ হাজার তিন টাকা খরচ করে একটি পরিবার।

‘ভয় আমার অভিধানে নেই, মনে রেখো আমি বাংলাদেশ’—থাপ্পড় দিয়ে ভা…
  • ২৩ অক্টোবর ২০২৬
পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চাম্পি
  • ২৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা দেবে জা…
  • ২৩ অক্টোবর ২০২৬
এসকেএফে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
  • ২৩ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির মতো ইঞ্জিনিয়ারিং করার …
  • ২৩ অক্টোবর ২০২৬
দলীয় পদে ‘ডিমোশন’ সামান্তা শারমিনের
  • ২৩ অক্টোবর ২০২৬