কুয়েতের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
কুয়েতের আমির

কুয়েতের আমির © সংগৃহীত

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী সোমবার রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে।

শনিবার (১৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের ইন্তেকালে সোমবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

এ উপলক্ষে ১৮ ডিসেম্বর বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এতে আরো উল্লেখ করা হয়, কুয়েতের আমিরের রুহের মাগফিরাতের জন্য আগামী সোমবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আরও পড়ুন: কুয়েতের নতুন আমিরের নাম ঘোষণা

এর আগে শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। আমিরের মৃত্যুতে সেদেশে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। 

ট্যাগ: জাতীয়
‘ভয় আমার অভিধানে নেই, মনে রেখো আমি বাংলাদেশ’—থাপ্পড় দিয়ে ভা…
  • ২৩ অক্টোবর ২০২৬
পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন চাম্পি
  • ২৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা দেবে জা…
  • ২৩ অক্টোবর ২০২৬
এসকেএফে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
  • ২৩ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির মতো ইঞ্জিনিয়ারিং করার …
  • ২৩ অক্টোবর ২০২৬
দলীয় পদে ‘ডিমোশন’ সামান্তা শারমিনের
  • ২৩ অক্টোবর ২০২৬