বাড্ডায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রাজধানীর বাড্ডায় এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে বাড্ডার ময়নারবাগ জামে মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সালমান খান ফেরদৌস (১৭)। সে বাড্ডা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সালমান ঢাকা নবাবগঞ্জ উপজেলার বলমন্তর চর গ্রামের ফল বিক্রেতা শাহআলমের ছেলে। বাড্ডায় পরিবারের সঙ্গে থাকতো সে। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। 

নিহতের বাবা শাহআলম বলেন, বাসার অদূরে খেলাধুলা নিয়ে তর্কের সময় রাসেল নামে এক কিশোর সালমানের মাথার পেছনে আঘাত করে। হাসপাতালের নেওয়ার পর সে মারা যায়। এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে পুলিশ আটক করেছে বলেও তিনি জানান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। 

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close