সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
সীমান্ত

সীমান্ত © ফাইল ফটো

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বিওপি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ তিনজন হলেন, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়েনের দৈখাওয়া সীমান্ত গ্রামের রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দুগুড়ি এলাকার সুজন চন্দ্র (২১) এবং হাকিম মিয়া (৩৫)।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দৈখাওয়া বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার বশির উল্লাহ বলেন, দৈখাওয়া সীমান্তে মেইন সীমান্ত পিলার ৯০১ থেকে প্রায় ৩০০ মিটার ভারতের অভ্যন্তরে বান্নিগড়ায় ঘন কুয়াশার মধ্যে ভোর সাড়ে ৪ টায় ১৪-১৫ জন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বাংলাদেশে গরু পারাপার করছিল। এ সময় ভারতের কোচবিহার জেলার বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদলের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে ৭-৮ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিন চোরাকারবারির দুই জনের পায়ে ও একজনের হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ আহতদের উদ্ধার করে তাদের বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন স্থানীয়রা।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ সাংবাদিকদের বলেন, বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু পারাপারকারী আহত হওয়ার বিষয়টি শুনেছেন। গুলিবিদ্ধ আহতদের বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক জানান, সীমান্তে গরু আনতে গিয়ে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছেন। গুলিবিদ্ধ হয়ে তাঁরা গোপনে রংপুরে চিকিৎসা নিচ্ছেন।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাকার নতুন ডিসি ফরিদা খানম
  • ২২ এপ্রিল ২০২৬
অকেজো বায়োমেট্রিক মেশিনে অপচয় সরকারি টাকা
  • ২২ এপ্রিল ২০২৬
শীঘ্রই এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে থাকবে…
  • ২২ এপ্রিল ২০২৬
সুখবর পাচ্ছেন প্রায় ৩০০ শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভ…
  • ২২ এপ্রিল ২০২৬