শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার ৩

১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
নাটোর

নাটোর © ফাইল ফটো

নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মালিপাড়া গ্রামের শের আলীর ছেলে ওসমান গণি, ফজলুল হকের ছেলে আবু বক্কর ও উপলশহর গ্রামের আব্বাস আলীর ছেলে জুয়েল রানা।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, প্রধান আসামিসহ অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত ও অফিস তছনছ করেন নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমানের তিন ভাগনেসহ ৩৫ যুবক। পরে চারজনের নাম উল্লেখসহ ৩৫ জনের নামে মামলা করেন শিক্ষা কর্মকর্তা।

৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
জুমার দিন আসরের পর যে আমল ও দোয়ার ফজিলত অনেক
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদের চুক্তি
  • ২৩ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলনের মনোনয়ন নিয়ে করেছেন চেয়ারম্যান নির্বাচন, এব…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
  • ২৩ অক্টোবর ২০২৬
আট হাজার ৫৫৬ কোটি ব্যয়ে বদলে যাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ২৩ অক্টোবর ২০২৬