বিজয় দিবসে নৌবাহিনী ও কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত

১৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
সর্বসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধ জাহাজ

সর্বসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধ জাহাজ © সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা আর নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ উপলক্ষে নৌবাহিনী দুটি ও কোস্টগার্ডের একটি যুদ্ধ জাহাজ জনসাধারণ ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। 

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। প্রতি বছর এ দিনটি বাঙালি জাতি বিশেষভাবে পালন করে থাকে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে বাঙালি জাতির নিকট আত্মসমর্পণ করে, ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

তাই প্রতি বছর বাংলাদেশে নৌবাহিনী ও কোস্টগার্ড দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করেছে। সে উপলক্ষে নৌবাহিনীর 'বানৌজা তুরাগ' ও কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ জাহাজ 'বিসিজিএস মনসুর আলী' ও রুপসায় 'বিসিজিএস অপরাজেয় বাংলা' ১৫ ও ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখেছে নৌবাহিনী ও কোস্টগার্ড কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় শনিবারও দুপুর ২টা থেকে জাহাজ ৩টি পরিদর্শন করতে মোংলা ও এর আশেপাশের এলাকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিশু, কিশোর, নারী-পুরুষ এসে পরিদর্শন করে। এতে করে সাধারণ মানুষের নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।

এছাড়াও যুদ্ধজাহাজ সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুই বাহিনীর দ্বায়িত্বশীল কর্মকর্তারা। জাহাজগুলো যুদ্ধকালীন সময় কি ধরনের অস্ত্র-গোলাবারুধ ও বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহারের কলাকৌশল দেখানো হয়।

৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
জুমার দিন আসরের পর যে আমল ও দোয়ার ফজিলত অনেক
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদের চুক্তি
  • ২৩ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলনের মনোনয়ন নিয়ে করেছেন চেয়ারম্যান নির্বাচন, এব…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
  • ২৩ অক্টোবর ২০২৬
আট হাজার ৫৫৬ কোটি ব্যয়ে বদলে যাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ২৩ অক্টোবর ২০২৬