রসিকতার নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি: নজরুল ইসলাম

১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

© সংগৃহীত

আওয়ামী লীগ সরকার যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, সেটিকে রসিকতার নির্বাচন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এই রসিকতার নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। আজ শনিবার বেলা পৌনে দুইটায় এই সমাবেশ হয়।

৫০ দিন পর নয়পল্টনে এ কর্মসূচি পালন করছে বিএনপি। দুপুর ২টা ২০ মিনিটে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হয়। র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

নির্বাচন বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণ এই নির্বাচন চায় না। জনগণ ভোট দিতে যাবে না। তাই নিজের দলের লোকজনকে ডামি প্রার্থী করা হচ্ছে। যেভাবে প্রার্থী করা হচ্ছে, তাতে সবাই জেনে যাচ্ছে কে এমপি হবে।’

খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তাঁর সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে।

প্রতিদিন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন এই নেতা। নির্বাচন নির্বাচন খেলার জন্য গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, বলেন তিনি। দেশের কোনো বিরোধী দল নির্বাচনে অংশ নিচ্ছে না বলেও উল্লেখ করেন।

৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
জুমার দিন আসরের পর যে আমল ও দোয়ার ফজিলত অনেক
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদের চুক্তি
  • ২৩ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলনের মনোনয়ন নিয়ে করেছেন চেয়ারম্যান নির্বাচন, এব…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
  • ২৩ অক্টোবর ২০২৬
আট হাজার ৫৫৬ কোটি ব্যয়ে বদলে যাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ২৩ অক্টোবর ২০২৬