জিএম কাদেরকে হত্যার হুমকি

১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
জিএম কাদের

জিএম কাদের © ফাইল ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে স্বপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত বুধবার  জিএম কাদেরের ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এই হুমকি দেয়া হয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। 

জিএম কাদেরের পক্ষে জিডি করেছেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান। সাধারণ ডায়েরিতে হুমকিদাতার একটি মোবাইল ফোন নম্বর উল্লেখ করা হয়েছে। মোবাইল নম্বরটি পর্তুগালের। 

জিডিতে বলা হয়েছে, জিএম কাদেরের মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে চেয়ারম্যানকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। ‘উক্ত ব্যক্তি কথামতো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত না থাকলে চেয়ারম্যান মহোদয়সহ তার পরিবার ও আত্মীয় স্বজনদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে।’ আর এই অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান, তার পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজন ‘জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে’ বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, জিএম কাদেরের নেতৃত্বে আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৮৯ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। এর মধ্যে রংপুর-৩ ও ঢাকা-১৭ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিএম কাদের।

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভ…
  • ০২ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারী তথ্য এন্ট্রি নিয়ে বড় খবর দি…
  • ০২ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬