বিএনপি-জামায়াত বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিতে চায়: কাদের

১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের

স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের © সংগৃহীত

বিএনপি-জামায়াত বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থমকে দিতে চায়। দেশের অগ্রযাত্রাকে যারা রুখে দিতে চায়, যেকোনো মূল্যেই চেষ্টা করে তাদের প্রতিরোধ করা হবে। আজকের দিনে আমাদের সেই অঙ্গীকার করতে হবে।

শনিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানায় দলটির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সম্পাদক বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদের বলেন, একটা ভিশন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, তবে অগ্রগতি-সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। দেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে ও গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে; এরা শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, দেশের রাজনীতি ধ্বংস করাই এদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, স্বাধীনতার এতো বছর পরেও উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ষড়যন্ত্র করছে দেশবিরোধী শক্তি। ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক এই অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬