ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন সাবেক প্রধান শিক্ষিকা বোন

১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

© সংগৃহীত

ফরিদপুরে ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরের দিনই মারা গেলেন বোন মমতাজ মহল (৮০) রেখা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের ২ নম্বর হাবেলি গোপালপুরস্থ বাসভবনে তিনি মারা যান। এর আগে বুধবার রাতে শহরের আলীপুর পাকিস্তানপাড়া নিবাসী ভাই সাবেক ব্যাংকার হাফেজ শহিদুল হক মিলু (৭০) মারা যান।

মমতাজ মহল রেখা ফরিদপুর ডায়বেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদের সহধর্মিণী। তিনি ফরিদপুরের হালিমা গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা ছিলেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলেসন্তান রেখে গেছেন। এর আগে তার আরেক সন্তান হামিম মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহমুদ রেজা জানান, বুধবার (১৩ ডিসেম্বর) রাতে মমতাজের ভাই শহরের আলীপুর পাকিস্তানপাড়া নিবাসী সাবেক ব্যাংকার হাফেজ শহিদুল হক মিলু (৭০) মারা যান। আজ দুপুরে বাদ জোহর হাফেজ মিলুর জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল।

তিনি আরো জানান, স্ত্রী ও এক ছেলে রেখে যান হাফেজ মিলু। ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরের দিনই মারা গেলেন বোন মমতাজ।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close