রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত, খোলা থাকবে রিসোর্ট-কটেজ

১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
সাজেক

সাজেক © ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাজেক সফর স্থগিত করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর রাঙামাটি জেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির সফর স্থগিত হওয়ায় পর্যটকদের জন্য সাজেকের রির্সোট খোলা থাকবে।

সফর স্থগিতের বিষয়টি রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। আমরা আজ দুপুরে চিঠি পেয়েছি।

চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগামী ২০-২২ ডিসেম্বর সাজেক সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এর আগে, রাষ্ট্রপতি আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে অবস্থান করার কথা ছিল। রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ১৮ তারিখ থেকেই সব রিসোর্ট ও কটেজগুলোতে পর্যটকদের অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬
গাজীপুরে বাসায় আগুন, ২ শিশুসহ দগ্ধ একই পরিবারের চারজন
  • ২৩ অক্টোবর ২০২৬
যৌন নিগ্রহের অভিযোগ ওঠা সেই শিক্ষকের পাশে কওমি স্কলার শামীম…
  • ২৩ অক্টোবর ২০২৬
এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে
  • ২৩ অক্টোবর ২০২৬
ঋতুস্রাব-গর্ভাবস্থায় ছুটি নেই, বাধ্য হয়ে জরায়ু বাদ দিচ্ছেন …
  • ২৩ অক্টোবর ২০২৬