© সংগৃহীত
টিউশনি জোগাড় করতে না পারা সুবিধাবঞ্চিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দিতে যাচ্ছে বেসরকারি সংস্থা বিদ্যানন্দ। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এই আবেদন আহবান করে।
বাৎসরিক ৩৬,০০০ টাকার শিক্ষাবৃত্তিতে কারা থাকবে উল্লেখ করে বলা হয়, বাছাই প্রক্রিয়া দেশের প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসা যে সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আর্থিক সুবিধা নিশ্চিত করতে পারছে না, পাশাপাশি টিউশনিও জোগাড় করতে পারে নি, শুধুমাত্র তারা এই সুবিধার আওতায় থাকবেন।
বৃত্তি গ্রহণের শর্ত
ব্যক্তিজীবনে অবিতর্কিত ও লেখাপড়ায় ধারাবাহিক মানোন্নয়ন নিশ্চিত করতে হবে৷ পাশাপাশি সপ্তাহে দুইদিন কমিউনিটি সার্ভিসে যুক্ত থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
জাতীয় পরিচয়পত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, শেষ পরীক্ষার মার্কশিট, যোগাযোগের নাম্বারসহ পারিবারিক তথ্য উল্লেখ করে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে নিচের ইমেইলে আবেদনপত্র পাঠাতে হবে contact@bidyanondo.org
প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে চূড়ান্ত নির্বাচন করা হবে। নির্বাচিতদের ৩১ ডিসেম্বরের মধ্যে ইমেইলে জানিয়ে দেওয়া হবে।
