জাগোরিকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে লেখা পাঠিয়ে পুরস্কার জেতার সুযোগ

১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© সংগৃহীত

অনলাইন ভিত্তিক ফ্রি শিক্ষামূলক বাংলাদেশী ওয়েব সাইট জাগোরিক ডটকম চালু করেছে শিক্ষামূলক ফ্রি কুইজ প্রতিযোগিতার আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে লিখে মোট ১০টি পুরস্কার জেতা যাবে। এছাড়াও ৫০ জনকে পুরস্কার দেওয়া হবে। লেখাগুলো প্রকাশ হবে জাগোরিকের কুইজ ব্লগিং এ। 

প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক আছেন, স্মৃতিগুলো ধরে রাখতে চাইলেও কোন সুযোগ না থাকায়, নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শৈশবকাল-শৈশবস্মৃতি স্মরণ করে রাখতে পারছেন না। এজন্যই মূলত এ আয়োজন। যেখানে আপনি পড়াশোনা করছেন বা এখানো পড়াশোনা করছেন এছাড়াও শিক্ষক-শিক্ষিকারাও এই কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন।

কুইজ প্রতিযোগিতা এর জন্য যা করতে হবে
১। বাংলায় শুদ্ধ বানান থাকতে হবে।
২। আমরা আপনার লেখা আপনার নামেই জাগোরিক এ প্রকাশ করবো
৩। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য লেখা দিতে হবে।
৪। ইতিমধ্যে অন্য কোথাও প্রকাশিত হয়েছে বা কপিরাইট রয়েছে, এমন লেখা প্রকাশ করা হবে না।
৫। আপনার লেখাটি তথ্যবহুল হতে হবে।
৬। কোন সোর্স থেকে লেখার কোন অংশ বা তথ্য সংগ্রহ করা হলে তার নাম ও লিংক যুক্ত করতে হবে।
৭। Auto generated content বা Google Translated কনটেন্ট ব্যবহার করা যাবে না।
৮। আপনার লেখাটি যথাসম্ভব বড় (অন্ততপক্ষে ১০০০ শব্দের) করতে হবে।

যেভাবে পুরস্কার ঘোষিত হবে

১। কুইজ প্রতিযোগিতায় যারা লেখা পাঠাবেন, তাদের সকলের লেখা একই দিনে প্রকাশ করা হবে।
২। প্রকাশের সময়কাল থেকে ৩০ দিন (৭২০ ঘন্টা) যার লেখাটি সব চেয়ে বেশি ভিজিট হবে তিনিই হবেন প্রথম বিজয়ী এবং এভাবে পরবর্তি ধাপে বাকি ৫০জন বিজয়ীদের ছবিসহ (ছবি অনুমতি সাপেক্ষে) নাম প্রকাশ করা হবে।

কুইজে অংশগ্রহণের যোগ্যতা

শুধুমাত্র জাগোরিক পরিবারের কেউ উক্ত কুইজ এ অংশ গ্রহণ করতে পারবে না। এছাড়া যেকোন ব্যক্তি উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন।

একই ডিভাইজ অথাৎ প্রতিযোগির মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা ট্যাপ দিয়ে বারবার ভিজিট করে ভিজিটর বাড়ানোর চেষ্টা করা হলে তার কোন প্রমাণ পেলে উক্ত প্রতিযোগিকে কুইজ প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে 

লেখা পাঠানোর ঠিকানা
[email protected]

পুরস্কার বিতরণ

বিজয়ী ঘোষণার পর থেকে ১০ দিনের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। যা পরবর্তিতে জাগোরিক এর নোটিশ করে জানিয়ে দিবে। তবে কোন কারণবশত সময় পরিবর্তন করা হতে পারে।

প্রথম ১০জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও টি-শার্ট দেওয়া হবে। এছাড়া মোট ৫০ জন বিজয়ী পাবেন আকর্ষনীয় টি-শার্ট।

নোট: পাঠকদের উৎসাহী করার জন্য পুরস্কার এর ব্যবস্থা চালু করা হয়েছে। তবে এই পুরস্কার কাউকে ছোট করার জন্য না। লেখকদের প্রতি জাগোরিক পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরুপ মাত্র।

লেখা পাঠানোর শেষ সময়:২৮ জানুয়ারী ২০২৪।

কক্সবাজারের রিসোর্টে ফের আগুন, যেভাবে উদ্ধার হলেন ৩০০ পর্যটক
  • ২৩ অক্টোবর ২০২৬
চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬