বশেমুরবিপ্রবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
বশেমুরবিপ্রবিতে মানবাধিকার দিবস পালিত

বশেমুরবিপ্রবিতে মানবাধিকার দিবস পালিত © টিডিসি ফটো

‘সবার জন্য স্বাধীনতা, ন্যায়বিচার ও সমতা’; এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের আয়োজনে ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস- ২০২৩’ পালিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য প্রফেসর ড. এ.কিউ.এম. মাহবুব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই যে উনি মুক্তি-সংগ্রামের কথা বলেছেন, তা কেবল বাংলাদেশের মানচিত্রের ভিতরের কথা নয়। তিনি সকল নির্যাতিত, নিষ্পেষিত; ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে প্রতিটি অঞ্চলের মানুষের মুক্তির কথা বলেছেন। সেই মুক্তি-সংগ্রামের জন্য আজ আমরা বিশ্বব্যাপী মানবাধিকার দিবস পালন করছি।"

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close