ফের বনানী ক্লাবের সভাপতি হলেন রুবেল আজিজ

১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
রুবেল আজিজ

রুবেল আজিজ © সংগৃহীত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় বনানী ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন রুবেল আজিজ। তিনি আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন। 

গত শনিবার বনানী ক্লাবে সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য বাছাইয়ের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ৫২৫ জন সদস্য নির্বাচনে ভোট দেন।

সৈয়দ আহসানুল আপন দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি সর্বাধিক ৮৫ শতাংশ ভোট পেয়েছেন। দশ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- ইমতিয়াজ আহমেদ, মো. শরিফ উল্লাহ নাদিম, ফারুক আমজাদ খান, মাকিন-উর-রাশিদ রসি, মামুন আকবর, সিফাত আহমেদ চৌধুরী, অনিক ঘোষ, সালমা হোসেন অ্যাশ এবং সাদিয়া আজম। 

বনানী ক্লাব ইলেকশন বোর্ডের চেয়ারম্যান আহমেদ কবির এই ফল ঘোষণা করেন। এ সময় বোর্ডের ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। বোর্ডের সদস্যরা বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবাদ বিজ্ঞপ্তি। 

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬