আদম তমিজি হককে রিহ্যাবে পাঠালো ডিবি 

১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
আদম তমিজি হক

আদম তমিজি হক © সংগৃহীত

ব্যবসায়ী আদম তমিজি হককে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারের পর মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ। রোববার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একথা জানান তিনি।

ডিবি প্রধান বলেন, ব্যবসায়ী আদম তমিজিকে পুলিশের তত্ত্বাবধানে রিহ্যাবে পাঠানো হয়েছে। ডাক্তারি রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তার কথাবার্তা অসংলগ্ন। তবে তমিজি সত্যিকারের অসুস্থ কিনা, তা জানতেই ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। যদি সুস্থ প্রমাণিত হন, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে শনিবার (৯ ডিসেম্বর) নিজ বাসা থেকে আলোচিত এই ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি।

ডিবি প্রধান বলেন, পাসপোর্ট পুড়িয়ে আদম তমিজি দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। রাষ্ট্র ও প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। সেসব তিনি আদৌ সজ্ঞানে করেছেন কিনা, তা তাকে জিজ্ঞাসা করা হবে। যদি তিনি সজ্ঞানে করে থাকেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডিবি প্রধান আরও বলেন, তমিজি আমেরিকার নেভির কাছে নিরাপত্তা চেয়েছিলেন। বলেছিলেন, তার মা ইহুদি। বাংলাদেশে ব্যবসা করে তিনি বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়েছেন। এছাড়া তিনি সোশ্যাল মিডিয়ায় এসে রাষ্ট্র ও সরকারবিরোধী কথাও বলেছেন।

সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
close