আদম তমিজী হক গ্রেপ্তার

০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
আদম তমিজী হক

আদম তমিজী হক © ফাইল

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম।

ডিবি সূত্রে জানা গেছে, আদম তমিজী হককে আটক করে মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
 
গত ১৩ নভেম্বর রাতে দেশে ফেরেন আদম তমিজী হক। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে তমিজী হক ফেসবুকে ঘোষণা দেন, গাজীপুরের একজন প্রতিমন্ত্রী তার ব্যবসা বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন। তাকে তার ব্যবসার সুরক্ষার জন্য বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য করছেন। তারপরে তিনি ফেসবুক লাইভে তার পাসপোর্ট পুড়িয়ে দেন। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্ব সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। পরে তাকে তার দলীয় পদ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয় এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তাকে বরখাস্ত করে।

অবশ্য পরবর্তী সময়ে নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে ক্ষমা চান তমিজী হক। তিনি বলেন, অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে এমন কাজ করেছেন, যা একদমই উচিত হয়নি। তিনি বাংলাদেশকে অনেক ভালোবাসেন।

ট্যাগ: আটক
জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ছবি, যে ভুলে সংশোধনের মুখে মা…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ভূমিকা
  • ২৩ অক্টোবর ২০২৬
রাজধানীতে থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
  • ২৩ অক্টোবর ২০২৬
১২ দফা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করল ইতালি
  • ২৩ অক্টোবর ২০২৬
থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি
  • ২৩ অক্টোবর ২০২৬
ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬