‘প্যাক!প্যাক!প্যাক!’ পোস্ট করায় কলেজ শিক্ষককে শোকজ

০৮ ডিসেম্বর ২০২৩, ১১:২১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
কাজী নজরুল ইসলাম কলেজ, যশোর

কাজী নজরুল ইসলাম কলেজ, যশোর © লোগো

নতুন কারিকুলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন পোস্ট শেয়ারের অভিযোগে যশোর জেলার কাজী নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) মো. আমিনুল হককে শোকজ (কারণ দর্শানো) করা হয়েছে।  

বুধবার (৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে তাকে চিঠি দেওয়া হয়েছে। এতে পাঁচ কর্ম দিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, আমিনুল হকের নিজের ফেসবুক আইডি থেকে ‘শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ! প্যাক!প্যাক প্যাক! আল্লাহ বাচাইছে ভাই’ শিরোনামে নতুন কারিকুলামের বিরুদ্ধে মিথ্যাচারমূলক পোস্ট শেয়ার করা হয়েছে। ওই পোস্ট ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ষষ্ঠ অধ্যায়ের অপরাধ ও দণ্ড বিষয়ক ধারা ২৫ এর উপধারা ১(খ) মোতাবেক অপরাধ হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। 

আইনের ধারা  আইনের ধারা ২৫ এর উপধারা ১(খ) তে অপরাধ ও দণ্ড বিষয়ক নিম্নরূপ উল্লেখ রয়েছে-
“২৫। আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ, ইত্যাদি - (১) যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে,
খ) রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করিবার, বা বিভ্রান্তি ছড়াইবার, বা তদুদ্দেশ্যে অপপ্রচার বা মিথ্যা বলিয়া জ্ঞাত থাকা সত্ত্বেও, কোনো তথ্য সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ, বা প্রচার করেন বা করিতে সহায়তা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ’।  

মাউশির চিঠিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১৮.১ (খ) ও (গ) মোতাবেক কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ বিষয়ে পাঁচ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ছবি, যে ভুলে সংশোধনের মুখে মা…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ভূমিকা
  • ২৩ অক্টোবর ২০২৬
রাজধানীতে থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
  • ২৩ অক্টোবর ২০২৬
১২ দফা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করল ইতালি
  • ২৩ অক্টোবর ২০২৬
থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি
  • ২৩ অক্টোবর ২০২৬
ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬