বাজারে নতুন পানীয় আনলো রাফসান

০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
ফেসবুকের এক লাইভে এসে এ ঘোষণা দেন রাফসান

ফেসবুকের এক লাইভে এসে এ ঘোষণা দেন রাফসান © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে নেট দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ফুড ব্লগার ও ইউটিউবার ইফতেখার রাফসান। কী ছিল রাফসানের ওই পোস্টে, আজ শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ফেসবুকের এক লাইভে এসে স্পষ্ট করলেন রাফসান নিজেই। ফেসবুকের লাইভে এসে বাজারে ‘ব্লু’ নামের নতুন একটি পানীয় আনার ঘোষণা দেন তিনি।

লাইভে রাফসান জানান, বাজারে নিজের এই প্রথম একটি পানীয় নিয়ে এসেছেন তিনি। অনলাইনে খাবার অর্ডার করার কোম্পানি ফুডপান্ডায় এটি পাওয়া যাবে।

এর আগে গত সোমবার (৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন রাফসান। পোস্টে তিনি লেখেন, ‘একটি বড় পদক্ষেপ নিয়েছি এবং আমার জীবনের বড় একটি অধ্যায় শুরু হবে।’
 
পোস্টে আরও লেখেন, ‘চলতি সপ্তাহে বড় কিছু ঘোষণা করব আমি। এর আগ পর্যন্ত আপনাদের প্রার্থনায় রাখুন আমায়।’
 
এদিকে রাফসানের পোস্টটি নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছিল হৈ চৈ। বেশিরভাগ মন্তব্যকারীরা এই ফুড ব্লগারকে শুভ কামনা জানিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন কন্টেন্ট ক্রিয়েটর সুনেহরার সঙ্গে বাগদান সারবেন রাফসান।

তবে লাইভে আজ এসে তিনি আরও জানান, কয়েকদিন ধরে আমার বিয়ে হচ্ছে, সেটি সর্বত্র ছড়িয়ে পড়ছে। পোস্টে আমি বলেছিলাম, আমার লাইফে নতুন জার্নি শুরু করছি। কিন্তু সবাই ধরে নিয়েছে, আমি নাকি বিয়ে করছি। কিন্তু আমি তো একবারও বলিনি বিয়ে করবো। আমি বিয়ে করবো, তবে এখনই নয়।

ইফতেখার রাফসান জনপ্রিয় ‘রাফসান দ্যা ছোটভাই’ নামে। শুরুটা ফুড ব্লগিং দিয়ে, এখন নিয়মিত দেখা মিলছে মডেলিং ও টিভিসিতে। মূলত ২০১৭ সালে ইউটিউবিং শুরু করেন তিনি।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close