ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও ওস্তাদজী'র সমঝোতা স্মারক স্বাক্ষর

০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM

© সংগৃহীত

দেশের ই-কমার্স উদ্যোক্তা সংগঠন ই-কমার্স এসোসিয়েশন  অব বাংলাদেশ (ই-ক্যাব) ও স্মার্ট শিক্ষাসেবা প্রতিষ্ঠান ওস্তাদজী'র মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়৷

আজ ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) বনানীর ২৩/এ রোডে অবস্থিত ই-ক্যাব কার্যালয়ে এই সমঝোতা স্বারকে ই-ক্যাবের পক্ষে স্বাক্ষর করেন ই-ক্যাবের মেম্বার এফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হোসনেয়ারা নুরী নওরিন ও ওস্তাদজী'র ব্যবস্থাপনা পরিচালক জুলিয়াস সিজার তালুকদার৷ 

এই সমঝোতা স্মারক অনুযায়ী ই-ক্যাবের সকল সদস্য ওস্তাদজী'র অনলাইন কোর্সে ১০০%, অফলাইন ও হাইব্রিড কোর্সে ৯০% এবং অন্যান্য সকল শিক্ষাসেবায় ৫০% ডিসকাউন্ট পাবেন৷ 

এসময় জুলিয়াস সিজার তালুকদার বলেন, দেশের ই-কমার্স উদ্যোক্তাগণকে ঐক্যবদ্ধ করে ই-ক্যাব দেশের ডিজিটাল অর্থনীতিকে সমৃদ্ধ করছে ও ভবিষ্যত বিকাশ নিশ্চিতকল্পে সার্বক্ষণিক কাজ করছে। এই সংগঠনের ভিশন বাস্তবায়নে আমরা সঙ্গী হতে পেরে আনন্দিত ও গর্বিত। 

হোসনেয়ারা নুরী নওরিন বলেন, ওস্তাজী'র কাছে আমাদের প্রত্যাশা হলো এই প্রতিষ্ঠানটি ই-কমার্স উদ্যোক্তাগণের দক্ষতা উন্নয়ন ও নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহী করে স্মার্ট অর্থনীতিতে অবদান রাখবে। আমরা একসাথে অভিনব কিছু উদ্যোগের চিন্তা করছি।'

জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ছবি, যে ভুলে সংশোধনের মুখে মা…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ভূমিকা
  • ২৩ অক্টোবর ২০২৬
রাজধানীতে থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
  • ২৩ অক্টোবর ২০২৬
১২ দফা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করল ইতালি
  • ২৩ অক্টোবর ২০২৬
থাপ্পড় দিয়ে আলেমকে নয়, দুশ্চরিত্র-লম্পটকে অপমান করেছি
  • ২৩ অক্টোবর ২০২৬
ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬