দেশজুড়ে অগ্নিসন্ত্রাস হচ্ছে, নাগরিক সমাজের কোনো বিবৃতি নেই: তথ্যমন্ত্রী

০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৬ PM
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ছবি

দেশজুড়ে একমাসের বেশি সময় ধরে অগ্নিসন্ত্রাস হচ্ছে, কিন্তু তা নিয়ে নাগরিক সমাজের কোনো বিবৃতি নেই। বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণায়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যখন সারা দেশের মানুষ আওয়াজ তুলবে, তখনই বিএনপির অগ্নিসন্ত্রাস বন্ধ হবে। সে আওয়াজটা সচেতন নাগরিক ও নাগরিক সমাজের কাছ থেকে আশার কথা। দুঃখজনক হলেও সত্য, আমি নাগরিক সমাজের একটি বিবৃতিও দেখিনি।

ড. হাছান মাহমুদ বলেন,  নাগরিক সমাজ সময়ে সময়ে যেসব কথাবার্তা বলেন- সেগুলো আমরা গুরুত্ব সহকারে দেখি। কিন্তু আজকে দেশজুড়ে একমাসের বেশি সময় ধরে অগ্নিসন্ত্রাস হচ্ছে, অনেক মানুষ তার বলি হচ্ছে, আগুনে ঝলসে গেছে, তা নিয়ে নাগরিক সমাজের কোনো বিবৃতি নেই। নাগরিক সমাজের কোনো বক্তব্য নেই! নাগরিক সমাজ ও বুদ্ধিজীবী বলে যারা সমাজে পরিচিত, বিভিন্ন সময়ে বিবৃতি দেন, তারা এখন নীরব আছেন, তাদের চিহ্নিত করা দরকার।

এসময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্যে জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটা কথা বলেছেন- সেটি হচ্ছে ‘আওয়ামী লীগ নাকি দল থেকে নেতাকর্মীদের ভাগানোর রাজনীতি করছে।’‌ আসলে বিএনপি থেকে সবাই পালিয়ে যাচ্ছেন। সারা দেশে একেবারে কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যায়ে পর্যন্ত বিএনপির নেতারা দল থেকে পালিয়ে যাচ্ছেন।

ট্রেন্ড বদলে সময়ের আগেই আক্রমণে হাম, এক হাসপাতালেই মৃত্যু ২…
  • ২৯ মার্চ ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি র…
  • ২৯ মার্চ ২০২৬
হাসপাতালে বাবার ছবি দিয়ে যা লিখলেন মীর স্নিগ্ধ
  • ২৯ মার্চ ২০২৬
৫ম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেপালে
  • ২৯ মার্চ ২০২৬
ইরানের হামলায় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা, জরুরি সত…
  • ২৯ মার্চ ২০২৬
‘আমাদের নায়ক-নায়িকা হওয়া হলো না’, রাহুলের মৃত্যুতে আবেগি শ্…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence