৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন দিল ইসি

০৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © ফাইল ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের ৩৩৮ থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব পাঠিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বুধবার (৬ ডিসেম্বর) ৩৩৮ থানার ওসিকে বদলির জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতি চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশের বেশিরভাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে বদলি করা হবে।
 
গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে ওসিদের বদলির নির্দেশনা পাঠিয়েছিলেন ইসির উপসচিব মো. মিজানুর রহমান।
 
ইসি জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন। এ অবস্থায় উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।
 
পরে ৫ ডিসেম্বরের মধ্যে বদলির সময়সীমা বাড়িয়ে ৮ ডিসেম্বর করে নির্বাচন কমিশন।

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close