নগদ এক টাকাও নেই অধ্যাপক আরাফাতের

০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
মোহাম্মদ আলী আরাফাত

মোহাম্মদ আলী আরাফাত © সংগৃহীত

ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতের দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দেয়া হলফনামায় উল্লেখ করেন তার নগদ কোনও টাকা নেই। তার আগে গত জুন মাসে একই আসনে উপনির্বাচনের সময় দাখিল করা হলফনামায় দেখা যায় তাঁর হাতে নগদ (ব্যাংক স্থিতিসহ) ছিল ৩ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৬০৬ টাকা। ছয় মাসেই তাঁর সব টাকা শূন্যের কোটায় নেমে আসে।

তার স্ত্রীর আছে নগদ অর্থ এক কোটি ২৩ লাখ ৭১ হাজার যা আগে ছিল এক কোটি ১০ লাখ টাকা। এবারের হলফনামায় তাঁর কোনো আয় দেখানো না হলেও উপনির্বাচনের হলফনামায় তার ওপর নির্ভরশীলদের আয় ৩৮ লাখ ৭৮ হাজার টাকা দেখানো হয়েছিল।

এছাড়াও দেখা গেছে, মোহাম্মদ এ আরাফাতের বর্তমান বার্ষিক আয় এক কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা। তার আগে আয় দেখিয়েছিলেন ১ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৬০৫ টাকা। শেয়ার রয়েছে এক কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৪৬৩ টাকার। আগে এর পরিমাণ ছিল ১ কোটি ২৯ লাখ টাকার। এ ছাড়া তার আগের মতোই ১৭ লাখ ২০ হাজার টাকার গাড়ি, ছয় লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র রয়েছে এবং ২ কোটি ৭০ লাখ টাকা অ্যাপার্টমেন্ট রয়েছে।

আরাফাতের নিজ নামে ঋণ এক কোটি ১০ লাখ ২৩ হাজার ৯১৩ টাকা যা আগে ছিলে এক কোটি ১৭ লাখ ৬১ হাজার ৩৮৬ টাকা। তাঁর স্ত্রীর ঋণ আছে ৮ লাখ টাকা।

দিঘির কুমির কুকুর টেনে নিয়ে যাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য, আসল…
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
close