দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

০৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
সিলেট জেলা মানচিত্র

সিলেট জেলা মানচিত্র © ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল্লাহ মিয়া (৩৮) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার পুর্নাছগাম গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ মিয়া সুন্দাউরা গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, শনিবার সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে পুর্নাছগাম ও সুন্দাউরা গ্রামের দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে রবিবার সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। মারামারি থামাতে ঘটনাস্থলে যান আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ মিয়া। এ সময় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে একজন মারা গেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। নিহতের মরদেহ এখনো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।

ট্রেন্ড বদলে সময়ের আগেই আক্রমণে হাম, এক হাসপাতালেই মৃত্যু ২…
  • ২৯ মার্চ ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি র…
  • ২৯ মার্চ ২০২৬
হাসপাতালে বাবার ছবি দিয়ে যা লিখলেন মীর স্নিগ্ধ
  • ২৯ মার্চ ২০২৬
৫ম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেপালে
  • ২৯ মার্চ ২০২৬
ইরানের হামলায় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা, জরুরি সত…
  • ২৯ মার্চ ২০২৬
‘আমাদের নায়ক-নায়িকা হওয়া হলো না’, রাহুলের মৃত্যুতে আবেগি শ্…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence