আওয়ামী লীগের সমাবেশ করতে অনুমতি নিতে হবে: ইসি

০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ © সংগৃহীত

রাজধানীতে আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে এ জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি লাগবে বলে জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার (৩ ডিসেম্বর) ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সচিব অশোক কুমার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে এখনো চিঠি পাইনি। চিঠি পেলে পরে চিন্তা করব। আচরণবিধি অনুযায়ী, কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে রিটার্নিং অফিস থেকে অনুমতি নিতে হবে।

আরো পড়ুন: হাইকোর্টে জামিন আবেদন মির্জা ফখরুলের, আজই শুনানি

এর আগে শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করবে আওয়ামী লীগ।

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত এবং আহত হওয়ার ঘটনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬