দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ

২৮ নভেম্বর ২০২৩, ১২:১৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
দেশের জনসংখ্যা এখন প্রায় ১৭ কোটি

দেশের জনসংখ্যা এখন প্রায় ১৭ কোটি © ফাইল ছবি

দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে। রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বলা হয়েছে, গ্রামে বসবাস করেন মোট জনসংখ্যার ১১ কোটি ৬০ লাখ। আর শহরে বাস করেন ৫ কোটি ৩৭ লাখ। ২০১১ সালে প্রতি বর্গকিলোমিটারে ৯৭৬ জন বসবাস করেছেন। ২০২২ সালে এসে বসবাস করেছেন এক হাজার ১১৯ জন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

আরো পড়ুন: ১০ বছরে দ্বিগুণের বেশি হয়েছে স্নাতক ডিগ্রিধারী

এর আগে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। পরে তৃতীয় পক্ষ হিসাবে যাচাই-বাছাই করে প্রতিবেদন দেয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। সর্বশেষ তথ্য অনুযায়ী, জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। তবে গত জুলাইয়ে বিবিএস প্রকাশিত পরিসংখ্যানে দেখানো হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

দেশে ২০০১ সালে জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন। আর ১৯৯১ সালে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার। ১৯৮১ সালে ছিল আট কোটি ৭১ লাখ ১৯ হাজার। এ ছাড়া ১৯৭৪ সালে সাত কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন জনসংখ্যা ছিল।

ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence