দেশের প্রকৃত জনসংখ্যা কত, জানা যাবে আজ

২৮ নভেম্বর ২০২৩, ১০:৩২ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
জনসংখ্যা

জনসংখ্যা © সংগৃহীত

দেশের জনসংখ্যা কত সেটি জানা যাবে আজ। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি থাকবেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। মূল প্রতিবেদন উপস্থাপন করবেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে প্রাথমিক প্রতিবেদন দেয় সংস্থাটি। পরবর্তীতে তৃতীয় পক্ষ হিসাবে যাচাই-বাছাই করে আরও একটি প্রতিবেদন দেয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

সর্বশেষ তথ্যানুযায়ী দেশের জনসংখ্যা দাঁড়ায় ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। গত জুলাইয়ে বিবিএস প্রকাশিত পরিসংখ্যানে যা দেখানো হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬।

ট্যাগ: জাতীয়
দ্বিতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • ২৪ অক্টোবর ২০২৬
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭
  • ২৪ অক্টোবর ২০২৬
দিনভর ব্যস্ততা, বিকেল হলেই পাখির কলকাকলিতে মুখর অফিসপাড়া
  • ২৪ অক্টোবর ২০২৬
‘চাকরি জীবনের একটি অংশ, জীবন চাকরির জন্য নয়’
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার ১৮ বছরেও পাবিপ্রবিতে নেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন
  • ২৪ অক্টোবর ২০২৬
​সকালে ঘুম থেকে উঠে ভেজানো ছোলা খাওয়ার ৬ উপকারিতা
  • ২৪ অক্টোবর ২০২৬