বিএনপি থেকে একরামুজ্জামান-আবু জাফর বহিষ্কার

২৮ নভেম্বর ২০২৩, ১০:৩০ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
সৈয়দ একে একরামুজ্জামান-শাহ মো: আবু জাফর

সৈয়দ একে একরামুজ্জামান-শাহ মো: আবু জাফর © ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ একে একরামুজ্জামান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির। দলটি সরকারের পদত্যাগের দাবিতে চূড়ান্ত আন্দোলনে রয়েছে। এজন্য দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে-এমন সিদ্ধান্তও দলটির। 

জানা গেছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র নেন সৈয়দ একে একরামুজ্জামান।  আর শাহ মো: আবু জাফর বিএনএমে যোগদান করেছেন। তিনিও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

ট্যাগ: বিএনপি
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬