সাকিবের মনোনয়নের বিষয়ে যা বললেন শিখর

২৮ নভেম্বর ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
সাকিব আল হাসান ও সাইফুজ্জামান শিখর

সাকিব আল হাসান ও সাইফুজ্জামান শিখর © সংগৃহীত

আসন্ন নির্বাচনে মাগুরা–১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসানকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। দলীয় নেতা–কর্মীদেরও অনুরোধ করেছেন যার যার জায়গা থেকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণার পর পরই তার বাড়িতে নেতা-কর্মীসহ উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। সবাই প্রতীক্ষা করছেন সাকিবের ফিরে আসার। তবে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাউকে সেখানে দেখা যায়নি। সাকিবের মনোনয়ন পাওয়া নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে অভিমত দিচ্ছেন অনেকেই। তবে তাঁকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এমপি শিখর।

তিনি বলেছেন, দলীয় মনোনয়নের বিষয়ে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এ ক্ষেত্রে আমার কর্তব্য হচ্ছে সাকিব আল হাসানকে সহযোগিতা করা। দলীয় নেতাকর্মীদের নিয়ে আমি তাই করব।

আরও পড়ুন: নোনয়ন নিলেন খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জানান

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ বলেন, দলীয় বিবেচনায় কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে আমাদেরকে নৌকার সেই প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বলেন, রাজনীতির মাঠে সে একেবারেই নতুন। তৃণমূল মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এত অল্প সময়ের ভেতরে মাগুরা-১ আসনের মতো একটি গুরুত্বপূর্ণ আসনে তাকে মনোনয়ন দেওয়াটা মোটেই যুক্তিযুক্ত মনে করছি না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬