রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা বোর্ড সভাপতি হলেন ড. ইউনূস

২৭ নভেম্বর ২০২৩, ০১:৪৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

রাশিয়ান ফেডারেশনের অধীনস্থ ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে আজ সোমবার (২৭ নভেম্বর) ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ নভেম্বর অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটির রেক্টর অধ্যাপক স্তানিস্লাভ প্রোকোফিয়েভের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। একটি আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত ওই সভায় অধ্যাপক ইউনূসকে উপদেষ্টা বোর্ডের সভাপতি নিযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। তিনি সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেন।

এতে বলা হয়, ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটির এই আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড একটি পরামর্শকেন্দ্রিক উচ্চশিক্ষামূলক কমিটির মতো কাজ করবে, যার মূল লক্ষ্য হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক অভিজ্ঞতাগুলো কাজে লাগানো, কৌশলগত উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাকাডেমিক, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ডে সহায়তা করা।

আরও পড়ুন: ওয়্যারলেস চার্জিং বৈদ্যুতিক যান উদ্ভাবন শাবিপ্রবি শিক্ষার্থীদের

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটি রাশিয়ার শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের একটি। প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক স্টাফের সংখ্যা তিন হাজার। গত বছর অধ্যাপক ইউনূস এই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে বক্তব্য দেন।

২৩ নভেম্বরের বৈঠকে রেক্টর স্তানিস্লাভ প্রোকোফিয়েভ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কর্মসূচি ও গবেষণার জন্য ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের ভূমিকা ব্যাখ্যা করেন। তিনি অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসা তত্ত্বের প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়টির সকল পর্যায়ের একাডেমিক কর্মসূচিতে এই তত্ত্ব অন্তর্ভূক্ত করার আগ্রহ প্রকাশ করেন।

মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬