আজ ঢাকায় ফিরছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

২৭ নভেম্বর ২০২৩, ১০:৫৭ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
পিটার ডি হাস

পিটার ডি হাস © সংগৃহীত

শ্রীলঙ্কা থেকে সস্ত্রীক ঢাকায় ফিরছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিভিন্ন গণমাধ্যম সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন হঠাৎ গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ার পর তাকে নিয়ে তৈরি হয় নতুন করে আলোচনা। 

দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আজ সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (ফ্লাইট নং-ইউএল-১৮৯) একটি বিমানযোগে শ্রীলঙ্কা থেকে সস্ত্রীক ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন। ফ্লাইটটি কলম্বো থেকে ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবে।

আরও পড়ুন: বাংলাদেশে দূতাবাস বন্ধ করল আলোচিত এক দেশ

এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন এ রাষ্ট্রদূতকে। এরই মধ্যে তার বিদেশ সফর নিয়ে নানান আলোচনা শুরু হয়।

বাংলাদেশের রাজনীতিতে পিটার হাসের দৌড়ঝাঁপ নিয়ে মন্তব্য করেছে রাশিয়াও। পিটার হাস বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার বিষয়ে বিরোধীদলের এক নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। পরবর্তী পাল্টা জবাব দেওয়া হওয়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও।

ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়াড় খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬