আবার বাড়ল সোনার দাম, ইতিহাসের রেকর্ড

২৬ নভেম্বর ২০২৩, ০৮:১৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM

© সংগৃহীত

দেশের বাজারে আরেক দফা বাড়ছে সোনার দাম। এবার দাম বাড়ছে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। দেশের বাজারে এটিই হবে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে।

এ নিয়ে দেশের বাজারে টানা ষষ্ঠ দফায় সোনার দাম বাড়ল। আজ রোববার নতুন করে সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে সর্বশেষ ১৯ নভেম্বর দেশে সোনার দাম বেড়েছিল। নতুন করে দাম বাড়ানোর কারণ হিসেবে জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ায় দর সমন্বয় করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে।

চলতি বছরের ২০ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ টাকা ছাড়িয়েছিল। তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭৭ টাকা। মাঝে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা কমলেও ১৬ অক্টোবর আবার তা এক লাখ টাকা ছাড়ায়। তখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৫৪৪ টাকায় ওঠে। এরপর টানা আরও কয়েক দফায় সোনার দাম বেড়েছে।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও বাড়ছে। হলমার্ক করা ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি পেয়ে হবে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা। আর ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বৃদ্ধি পেয়ে হবে ৮৮ হাজার ৪৭১ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বেড়ে প্রতি ভরির নতুন দাম হবে ৭৩ হাজার ৭১৬ টাকা।

ট্যাগ: দাম
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬