নৌকার মাঝি হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ

২৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোয়নয়ন পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাগেরহাট-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আমিরুল আলম মিলন আবারও নৌকার মনোনয়ন পাবেন বলে জোর আলোচনা ছিল। তবে সমানভাবে আলোচনায় ছিলেন নতুন মুখ বদিউজ্জামান সোহাগ। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে সোহাগের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

এবার বাগেরহাট-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৩ জন। 

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬