আওয়ামী লীগের মনোনয়ন পাননি ব্যারিস্টার সুমন

২৬ নভেম্বর ২০২৩, ০৭:২৫ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
সায়েদুল হক চৌধুরী সুমন

সায়েদুল হক চৌধুরী সুমন © সংগৃহীত

হবিগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন হাই কোর্টের আলোচিত আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন। তিনি গত সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু এ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সুমন। 

রোববার বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ৭ জানুয়ারির ভোটকে সামনে রেখে গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চার দিন মনোনয়নে আগ্রহীদের কাছে ফরম বিক্রি করে ক্ষমতাসীন দল। ৩০০টি আসনের বিপরীতে ফরম সংগ্রহ করেন ৩ হাজার ৩৬২ জন নেতা।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬