আওয়ামী লীগের প্রার্থী হলেন ২ সাবেক সচিব

২৬ নভেম্বর ২০২৩, ০৬:০৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক। © সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দুই সচিব। জামালপুর-৫ আসনে নৌকার টিকিট পেয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ এবং সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক। 

জামালপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য মোজাফ্ফর হোসেনের স্থলে আবুল কালাম আজাদকে মনোনয়ন দিয়েছে দলটি। অন্যদিকে সুনামগঞ্জ-৪ আসনে বর্তমানে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান রয়েছেন। 

আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬