© সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকার টিকিট পাননি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। ওই আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান।
ডা. মুরাদ হাসান আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিবার্চনে অংশ নেবেন বলে জানিয়েছেন।
জানা গেছে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ নানা বিতর্কে জড়িয়ে দলছুট হয়ে পড়েন। যে কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়া অনেকটা জটিল হয়ে পড়ে। এ কারণে দলীয় মনোনয়ন যুদ্ধে হেরে যান তিনি। নৌকার মনোনয়ন পেয়ে যান মাহবুবুর রহমান।