আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৫ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিন হাজার ৩৬২ জনের সঙ্গেে আজ রোববার (২৬ নভেম্বর) মতবিনিময় সভা করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় গণভবনে এ সভা হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

গত শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভড কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরো পড়ুন: এইচএসসির ফল মিলবে বেলা ১১টায়, যেভাবে জানবেন শিক্ষার্থীরা

গত শনি থেকে মঙ্গলবার পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়। চার দিনে ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

শিক্ষক নিয়োগ দেবে মাভাবিপ্রবি, আবেদন নির্ধারিত ফরমে
  • ০৭ মার্চ ২০২৬
সিলেটের ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার অনুমতি চাইলেন আদালত
  • ০৭ মার্চ ২০২৬
ক্যারিয়ারে পরিণত হলে চাঁদাবাজিকে সে অপরাধ মনে করে না: নাসীর…
  • ০৭ মার্চ ২০২৬
চাঁদপুরের ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার
  • ০৭ মার্চ ২০২৬
৩২ নম্বরে ফুল দিতে আসা ৪ জন গ্রেপ্তার
  • ০৭ মার্চ ২০২৬
আনোয়ারায় সড়কে যত্রতত্র অটোরিকশা পার্কি, যানজটে দুর্ভোগ
  • ০৭ মার্চ ২০২৬