আইসিটি বিভাগের `স্কুট ইবাইক' এখন সিলেটে

২৫ নভেম্বর ২০২৩, ১০:৪০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM

© সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি এর অধীনে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ “স্কুট লিমিটেড” সিলেটে তাদের কার্যক্রম শুরু করেছে। শনিবার বিকেলে সিলেটের চৌহাট্টা পয়েন্টে “স্কুট”-এর স্টেশন উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। 

সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন, ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে স্কুট এক অনন্য সেবা। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পকে ধন্যবাদ জানান দেশীয় স্টার্টআপ এর পাশে থাকার জন্য। তিনি আরো বলেন ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আাসতে হবে। সবশেষে, তিনি তরুণদের শুধু চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হবার জন্যেও আহ্বান জানান।

স্কুট এর ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ বলেন, যে মানুষের দৈনন্দিন যাতায়াতের পদ্ধতিকে অধিকতর সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করতে স্কুট এর কার্যক্রম আরো প্রসারিত করা হচ্ছে। স্কুট লিমিটেড দেশের সর্বপ্রথম পরিবেশ বান্ধব ই-বাইক শেয়ারিং কোম্পানি হিসেবে উল্লেখ করে তিনি বলেন যে বর্তমানে বাংলাদেশে খুলনা, রাজশাহী ও সিলেটে স্কুটের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন যে, প্রতি মিনিট দুই টাকায় স্কুটের বাইক ভাড়া নেয়া যাবে এবং সর্ব প্রথম ২০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে এই সার্ভিস গ্রহণ করা যাবে। প্রাথমিক ভাবে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এই সার্ভিস পাওয়া গেলেও পরবর্তীতে সিলেটে আরও বেশ কয়েকটি স্টেশন চালু হবে বলে তিনি জানান।

উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণসহ বাংলাদেশে স্টার্টআপ সংস্কৃতি সমৃদ্ধিকরণের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এর সঠিক নির্দেশনা ও পরামর্শে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প। এ পর্যন্ত ৩৮৫টি সম্ভাবনাময় স্টার্টআপকে প্রি-সিড পর্যায়ে ১০ লক্ষ টাকা করে অনুদান প্রদানের অনুমোদন করেছে আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটি। এ সকল স্টার্টআপদের মধ্যে অনুদান গ্রহণের পর বেশ কিছু স্টার্টআপ ভালো করছে যার মধ্যে উল্লেখযোগ্য একটি হল "স্কুট লিমিটেড"

এসময়ে আরো উপস্থিত ছিলেন স্কুট লিমিটেড এর চেয়ারম্যান কাজী মাসুদ আহাম্মেদ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ-সহ আরো অনেকে।

ট্যাগ: আইসিটি
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence