রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির বাসে আগুন

২৫ নভেম্বর ২০২৩, ০৯:৩৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার।

আগুন দেওয়ার বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হক বলেন, আবদুল্লাহপুরে বিআরটিসির যাত্রীবাহী দ্বিতল বাসের ওপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। তখন গাড়ির চালকসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির তিনটি সিট পুড়ে গেছে।

পুলিশ কর্মকর্তা রাকিবুল হক বলেন, যেসব দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়েছিলেন, তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সড়কের আশপাশের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে

ট্যাগ: রাজধানী
পাবনায় উৎসবমুখর পরিবেশে ‘‌জব ফেয়ার’ অনুষ্ঠিত, চাকরিপ্রত্যাশ…
  • ০৫ এপ্রিল ২০২৬
পে স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা জানালেন …
  • ০৫ এপ্রিল ২০২৬
অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই তরুণী
  • ০৫ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ১৯ শিশু
  • ০৫ এপ্রিল ২০২৬
ধর্ম যার যার, দেশটা সবার: তারেক রহমান 
  • ০৫ এপ্রিল ২০২৬
দাঁড়িয়ে থাকা ৩ বাসে হঠাৎ আগুন
  • ০৫ এপ্রিল ২০২৬