এক বছর সাজাভোগের পর মুক্তি পেল ৯ ছাগল!

২৫ নভেম্বর ২০২৩, ১২:৪৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
ছাগলগুলো মালিকের কাছে বুঝিয়ে দেয় সিটি করপোরেশন

ছাগলগুলো মালিকের কাছে বুঝিয়ে দেয় সিটি করপোরেশন © সংগৃহীত

দীর্ঘ ১ বছর সাজাভোগের পর মুক্তি পেল ৯টি ছাগল। কবরস্থানের ঘাস এবং লতা খাওয়ার অপরাধে গত বছরের ডিসেম্বরে তাদের এ শাস্তি দেয়া হয়। ওই সময় ১৫টি ছাগল আটক করা হলেও ৯টি ছাগল মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ছাগলের মালিক রাজিব শাহারিয়ারের কাছে ৯টি ছাগল বুঝিয়ে দেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন।

জানা গেছে, গত বছর ৬ ডিসেম্বর বরিশালের কবরস্থানে প্রবেশের অভিযোগে ছাগলগুলো আটক করেছিল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ছাগলের মালিক রাজিব শাহারিয়ার নগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক মেয়র সেরনিয়াবাত সাকি আব্দুল্লাহর প্রতিপক্ষ পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুসারী। এ কারণেই তার সাথে এমন আচরণ করা হয়েছে বলে অভিযোগ রাজব শাহরিয়ারের।

ছাগলের মালিক রাজিব জানান, অসাবধানতাবশত খামারের ছাগলগুলো কবরস্থানে ঢুকে ঘাস ও লতাপাতা খায়। খবর পেয়ে সিটি করপোরেশনের তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নির্দেশে আমার ১৫টি ছাগল আটক করে নিয়ে যায়। ছাগল ফিরে পেতে সিটি করপোরেশনে দফায় দফায় আবেদন করলেও তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ওই পরিষদ ছাগলগুলো ফেরত দেয়নি।

তিনি আরও জানান, তখন মোট ১৫টি ছাগল আটক করেছিল। পরে আমি জানতে পেরেছি এই ১ বছরে ৯টি বাচ্চা দিয়েছে ছাগলগুলো। ফলে মোট ছাগলের সংখ্যা দাঁড়ায় ২৪টিতে। কিন্তু বৃহস্পতিবার আমার কাছে ছাগল দেওয়া হয়েছে মাত্র ৯টি। বাকি ছাগলগুলোর বিষয়ে জানতে চাইলে দায়িত্বরতা জানিয়েছে বাকিগুলো মারা গেছে। তিনি নতুন মেয়রের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন।

বার্ষিক পরীক্ষা না থাকা প্রাথমিক ও মাধ্যমিকের নতুন ৪ বইয়ে ক…
  • ২৪ অক্টোবর ২০২৬
অবসরের পর যে পরিচয়ে স্মরণীয় হতে চান লিওনেল মেসি
  • ২৪ অক্টোবর ২০২৬
ওসির সঙ্গে তর্কে জড়ানোর পর রুমিন ফারহানার বিরুদ্ধে পুলিশের …
  • ২৪ অক্টোবর ২০২৬
জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
  • ২৪ অক্টোবর ২০২৬
গাছ কাটতে গিয়ে প্রাণ গেল আলেমের
  • ২৪ অক্টোবর ২০২৬
বেলা বাড়তেই স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির যান চলাচল, বন্ধ দূরপা…
  • ২৪ অক্টোবর ২০২৬