বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক বাচ্চু গ্রেপ্তার

২৫ নভেম্বর ২০২৩, ০৮:৫০ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM

© সংগৃহীত

গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে (৫৭) গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উপদেষ্টা।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমাবেশ ও মিছিল শেষে শ্রীপুরে যাওয়ার পথে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পৌঁছালে র‌্যাবের একটি দল তাকে আটক করে।

আরও পড়ুন: ক্যান্টিনে বসা নিয়ে রাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন বলেন, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে শ্রীপুর থানায় দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বেলা ২টায় তাকে গ্রেপ্তার করা হয়।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close