মনোনয়ন ফরম কেনায় যুবলীগ নেতাকে মারধর

২৫ নভেম্বর ২০২৩, ০৮:০৫ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
যুবলীগ নেতাকে মারধর করে কয়েকজন যুবক

যুবলীগ নেতাকে মারধর করে কয়েকজন যুবক © সংগৃহীত

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনায় সাবেক যুবলীগ নেতা গোলাম সারোয়ার মজুমদারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই হামলার ছবি ও ভিডিও শেয়ার করেন ওই যুবলীগ নেতা।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয় সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী। লাকসামের মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও লক্ষণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি।  

গোলাম সারোয়ার জানান, বেলা ১১টার দিকে মনোনয়ন ফরম কিনতে জেলা নির্বাচন কার্যালয়ে যান তিনি। সেখান থেকে মনোনয়ন ফরম কিনে নিয়ে ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কার্যালয় সংলগ্ন রাস্তায় ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর হামলা করে।

আরও পড়ুন: ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় আটক যুবলীগ নেতা বহিষ্কার

তিনি আরও জানান, হামলাকারীদের মুখে মাস্ক পরা ছিল। এ সময় তার কাছে তারা জানতে চান, কার অনুমতি নিয়ে মনোনয়ন কিনেছেন এ কথা বলেই মারধর শুরু করেন। এ ঘটনায় তিনি জেলা নির্বাচন কার্যালয়ে অভিযোগ দিয়েছেন।  

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসেন খান বলেন, হামলার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬