রবি ও সোমবার ফের ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

২৩ নভেম্বর ২০২৩, ০৪:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
বিএনপির অবরোধ

বিএনপির অবরোধ © ফাইল ফটো

দুই দিনের বিরতি দিয়ে আগামী রবি ও সোমবার সপ্তম দফায় ফের ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ২৬ নভেম্বর সকাল ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। 

এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান।

এর আগে সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপি। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বাতিল চেয়ে গত রবিবার থেকে দুই দিনের হরতাল পালন করে দলটি। পরে ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করে, যা আগামীকাল শুক্রবার সকাল ছয়টায় শেষ হবে। 

সাভারে জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ, মুক্তিপণ দ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের পাশে মীর স্নিগ্ধ, দুদকের কড়া সমালোচনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে ছাত্রদলের ছবি-সংবাদ, জবি জনসংযোগ কর…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেনার এড়াতে ‘অপহরণ নাটক’, সাড়ে চার বছর পর উদ্ধার হোটেল মালিক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬